× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে ভ্রমণে গিয়ে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৫:১৩ পিএম

আপডেট : ২২ জুন ২০২৪ ১৫:২৬ পিএম

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রবা ফটো

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রবা ফটো

বান্দরবানের আলীকদমে ভ্রমণে গিয়ে ইফতেখার আহম্মেদ আবিদ নামে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) রাত ১টায় উপজেলার মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করতে গিয়ে খিছুনি উঠে তার মৃত্যু হয়।

মারা যাওয়া ইফতেখার আহম্মেদ আবিদ টাঙ্গাইলের কালিহাতি উপজেলার গান্ধিনা এলাকার মো. হেলাল উদ্দীনের ছেলে এবং বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। 

আবিদের বন্ধু নাফিজ হাসান নাহিদ জানান, ঈদুল আজহার ছুটি উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতি থেকে ১২ জন বন্ধু বান্দরবানের আলীকদম উপজেলার মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করেন। সবকিছু ভালোই ছিল। হঠাৎ রাত সাড়ে ১২টায় তাদের মধ্যে ইফতেখার আহম্মেদ আবিদের খিছুনি ওঠে। সবাই মিলে রাত ১টার দিকে পার্শ্ববর্তী লামা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা  করেন।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের  চিকিৎসক ডাক্তার জুনাইয়েদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে আবিদ নামে এক পর্যটককে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে জানান তিনি। 

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শামীম শেখ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মরদেহটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ছাড়া মৃতের পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা