× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে ‘ইয়ুথ টক উইথ সাদ্দাম হোসেন’ অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৪ ২৩:৩৫ পিএম

আপডেট : ২১ জুন ২০২৪ ২৩:৩৭ পিএম

‘ইয়ুথ টক উইথ সাদ্দাম হোসেন’  অনুষ্ঠানে কথা বলেন ছাত্রলীগ সভাপতি।   প্রবা ফটো

‘ইয়ুথ টক উইথ সাদ্দাম হোসেন’ অনুষ্ঠানে কথা বলেন ছাত্রলীগ সভাপতি। প্রবা ফটো

পঞ্চগড়ের বোদা উপজেলায় তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে ‘ইয়ুথ টক উইথ সাদ্দাম হোসেন’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুন) বিকাল বোদা পাইলট মডেল সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে তারুণ্য গড়বে পঞ্চগড় এই অনুষ্ঠানের আয়োজন করে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেবলীনা চন্দ দৈদী ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালের শিক্ষার্থী সাদমান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাদ্দাম হোসেনকে শিক্ষার মান উন্নয়ন, উন্নত শিক্ষা ব্যবস্থার প্রসারে পদক্ষেপ গ্রহণ ও ছাত্রসমাজের ভূমিকা, মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা গ্রহণের উপায়, কীভাবে একজন সাদ্দাম হোসেন হয়ে উঠলেন, সাদ্দাম হোসেনের অনুপ্রেরণা ও আদর্শ কে, শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যেমে মনবিকাশ ও খেলোয়াড়দের জন্য সরকার জিমনেশিয়াম নির্মাণ করবে কি না-এমন নানা প্রশ্ন করার সুযোগ পান। 

পরে শিক্ষার্থীদের প্রশ্ন শুনে উত্তর ও দিকনির্দেশনামূলক কথা বলেন ছাত্র নেতা সাদ্দাম হোসেন। প্রশ্নোত্তর পর্ব শেষে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সর্বোচ্চ উত্তরদাতা দুইজনকে ল্যাপটপ পুরস্কার দেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা