× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণায় বন্যার পানিতে গোসলে নেমে শিশুর মৃত্যু

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৪ ১৮:২৭ পিএম

আপডেট : ২১ জুন ২০২৪ ১৯:২৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেত্রকোণার কলমাকান্দায় বন্যার পানিতে গোসল করতে গিয়ে ১০ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাতকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রিফাত হোসেন ওই গ্রামের আবু কালামের ছেলে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘পরিবারে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।’

পুলিশ ও শিশুটির পরিবারের বরাতে জানা গেছে, ঘটনার সময় শিশু রিফাত প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির সামনে জমে থাকা বন্যার পানিতে গোসল করতে নামে। কিন্তু সে সাঁতার না জানায় একপর্যায়ে পানির স্রোতে ভেসে যায়। পরে রিফাতকে না পেয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি অন্য শিশুরা তার পরিবারকে জানালে তারা খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে  রিফাতের মরদেহ পানিতে ভাসতে দেখে তার পরিবারের লোকজন। পরে তারা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা