× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্বত্য চট্টগ্রামের শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র করা হচ্ছে : সন্তু লারমা

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৪ ১৭:৫৪ পিএম

আপডেট : ২১ জুন ২০২৪ ১৮:৩২ পিএম

শুক্রবার সকালে সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের কার্যালয়ে হেডম্যান নেটওয়ার্ক সম্মেলনে বক্তব্য দেন সন্তু লারমা। প্রবা ফটো

শুক্রবার সকালে সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের কার্যালয়ে হেডম্যান নেটওয়ার্ক সম্মেলনে বক্তব্য দেন সন্তু লারমা। প্রবা ফটো

পার্বত্য চট্টগ্রামের ১৯০০ সালের শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়্যারমান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। 

তিনি বলেন, ‘রাষ্ট্রের একটি অংশ এটি বাতিলের জন্য গভীর ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র প্রতিহত করতে না পারলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব আরও হুমকির মুখে পড়বে। টানা ১৭ বছর ক্ষমতায় থেকেও বর্তমান সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।’ 

শুক্রবার (২১ জুন) সকালে রাঙামাটি শহরের রাজদ্বীপ এলাকায় সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের কার্যালয়ে হেডম্যান নেটওয়ার্ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘আগামী ২৬ জুলাই পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০-এর গুরুত্বপূর্ণ ধারা-উপধারা বাতিল সুপারিশের ওপর হাইকোর্টের আপিল বিভাগে শুনানি হবে। এ শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। ১৯০০ সালের শাসনবিধি বাতিল হলে পার্বত্য চুক্তি, জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদের আইন অস্তিত্বের হুমকিতে পড়বে। ১৯৯৭ সালে যে পার্বত্য চুক্তি সম্পাদন হয়েছিল সেটা যেন মানুষ ভুলে যায় সেজন্য শাসকগোষ্ঠী তথা সরকার ষড়যন্ত্র করছে। তার অংশ হিসেবে ২৬ বছরেও চুক্তি বাস্তবায়ন করা হয়নি।’

হেডম্যান নেটওয়ার্কের সভাপতি কংজরী চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন চাকমা সার্কেল চিফ রাজা দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি চিং কিউ রোয়াজা, সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য সুবির কুমার চাকমা।

পরে সম্মেলন শেষে চিং কিউ রোয়াজাকে সভাপতি ও শান্তি বিজয় চাকমাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের তিন বছর মেয়াদি হেডম্যান নেটওয়ার্ক কমিটি ঘোষণা করেন সন্তু লারমা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা