× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ১৩:৪৮ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২২ ১৫:১৫ পিএম

কিং ফিশার ডকইয়ার্ডের সাংহাই-৮ জাহাজ। প্রবা ফটো

কিং ফিশার ডকইয়ার্ডের সাংহাই-৮ জাহাজ। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দড়িকান্দি এলাকার কিং ফিশার ডকইয়ার্ডের সাংহাই-৮ জাহাজে এ ঘটনা ঘটে। 

নিহত মো. নুরুজ্জামান মিয়ার বাড়ি ঢাকার দোহার এলাকায়।

রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলাম খান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার সকাল ৯টায় মুড়াপাড়ার দড়িকান্দি এলাকার কিং ফিশার ডকইয়ার্ডের সাংগাই-৮ জাহাজে হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। এতে নুরুজ্জামান, সহিদুল মিয়া, ইউনুস মিয়া আহত হন। গুরুতর অবস্থায় নুরুজ্জামানকে স্থানীয় ইউএস-বাংলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জোন-২-এর উপসহকারী পরিচালক আলমগীর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়ায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।  

তবে এ ব্যাপারে ডকইয়ার্ডের মালিক মাসুদ আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। ফোন করা হলেও তিনি ধরেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা