× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৪ ২২:৩৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর রসুলপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকের গর্তে পড়ে তিন বছর বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২০ জুন) উত্তর রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে এ ঘটনা ঘটে। মৃত শিশু মোসা. নুর রসুলপুর উত্তরপাড়ার প্রবাসী মো. রিজানের একমাত্র মেয়ে।  

স্থানীয়রা জানান, দুই মাসের বেশি সময় ধরে উত্তর রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের জন্য করা গর্ত  ফেলে রাখে ঠিকাদার। কোনো নিরাপত্তা বেস্টনী ছাড়াই ফেলে রাখা হয় গর্তটি। বৃষ্টির পানি জমে সেটি টুইটুম্বুর হয়ে থাকে। বৃহস্পতিবার সবার চোখের আড়ালে শিশু নূর ঘর থেকে বেরিয়ে এসে সেই সেপটি ট্যাংকে পড়ে যায়। দুপুর ২টার দিকে বাড়ির লোকজন ওই গর্তে ভাসতে দেখে শিশুটিকে। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

স্কুল ম্যানেজিং কমিটির সদস্য স্বপন মিয়া জানান, বহুবার এ কাজের ঠিকাদারকে বলা হলেও অরক্ষিত অবস্থায় গর্তটি ফেলে রাখায় আজ এমন দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত ঠিকাদারের সঙ্গে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। আমরা উপজেলা চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা