× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে নতুন পোশাক পেল শতাধিক বেদে শিশু শিক্ষার্থী

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৪ ১৪:৫১ পিএম

রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু এক বেদে শিক্ষার্থীর হাতে 
ঈদের পোশাক তুলে দিচ্ছেন।

রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু এক বেদে শিক্ষার্থীর হাতে ঈদের পোশাক তুলে দিচ্ছেন।

ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরে শতাধিক বেদে শিশু শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। 

রবিবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীরহাট এলাকায় মেঘনারপাড় ধীবর বিদ্যা নিকেতন প্রাঙ্গণে মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থীর হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।  

মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা আশফাকুর রহমান মামুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ব্যবসায়ী শরীফ মোল্লা, ও মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শংকর মজুমদার প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে একেএম সালাহ উদ্দিন টিপু বলেন, বেদে পরিবারগুলো অসহায়। ঝড়-বৃষ্টি-রোদ সহ্য করেই তাদেরকে নৌকাসহ বিভিন্ন স্থানে মানবেতর জীবনযাপন করতে হয়। ঈদসহ বিভিন্ন অনুষ্ঠান তাদের জন্য অন্যান্য দিনের মতো স্বাভাবিক। ঈদে অধিকাংশই সন্তানদেরকে নতুন জামা কিনে দেওয়ার সামর্থ্য রাখে না। তবে এবার বেদে শিশুরা নতুন জামা পড়বে। তারাও সবার মতো ঈদ আনন্দ করবে। বেদে শিশুদের প্রত্যেককেই নতুন পোশাক দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা