× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদযাত্রা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১০ কি‌লো‌মিটার যানজট

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৪ ০৯:২৮ এএম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে। প্রবা ফটো

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে। প্রবা ফটো

অতিরিক্ত যানবাহনের চাপ, বঙ্গবন্ধু সেতুতে একাধিক গাড়ি বিকল এবং টোল আদায় কার্যক্রম বন্ধ থাকার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

রবিবার (১৬ জুন) ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে আনালিয়াবাড়ী পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট হয়। এতে উত্তরের ঘরমুখো মানুষদের চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে নারী ও শিশুরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

সরেজমিনে টাঙ্গাইল শহর বাইপাস আশেকপুর এলাকায় দেখা যায়, শুধু দূরপাল্লার বাস নয়, ট্রাক, পিকআপে করে মানুষ ছুটছেন গন্তব্যে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে জানান, ভোরে সেতুতে যানবাহনের চাপ বেড়ে যায়। অন্যদিকে কয়েকটি গাড়ি বিকল হয়ে যায়। বিকল হওয়া যানবাহনগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। ফলে অতিরিক্ত গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা