× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এক মাসে সর্বোচ্চ ১৪০ নারীর স্বাভাবিক প্রসব

ফেনী সংবাদদাতা

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ২২:৫৭ পিএম

ফেনী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এক মাসে সর্বোচ্চ ১৪০ নারীর স্বাভাবিক প্রসব

ফেনী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গত অক্টোবরে ১৪০ জন অন্ত:সত্ত্বা নারীর স্বাভাবিক প্রসব হয়েছে। এটি হাসপাতালে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রসবের সর্বোচ্চ সংখ্যা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে এখানে ১২ জন অন্ত:সত্ত নারী অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেন। আর ১৪০ জন অন্ত:সত্ত্বা নারী স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রসব করেন। 

এর আগে সেপ্টেম্বর মাসে এখানে ১১ জন অন্ত:সত্ত্বা নারী অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেন। আর ১১৫ জন স্বাভাবিক প্রক্রিয়ায় সস্তান প্রসব করেন। আগস্টে ৯ জন অন্ত:সত্ত্বা নারী অস্ত্রোপচারের মাধ্যমে ও ১০৫ জন স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রসব করেন। 

গাইনি ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাসরীন আক্তার মুক্তার নেতৃত্বে ৭ জনের একটি দল রয়েছেন। সহযোগী হিসেবে কাজ করেন বীনা রানী পাল, কল্পনা রানী দাস ও হোসনে আরা বেগম। সবার আন্তরিক প্রচেষ্টা ও কর্মদক্ষতার মাধ্যমে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রসবের কাজটি করে থাকেন।

হাসপাতালে মেডিকেল অফিসার ডা. নাসরীন আক্তার মুক্তা জানান, হাসপাতালে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান প্রসবের সংখ্যা আরো বাড়ানো সম্ভব। এজন্য মানুষকে আরও সচেতন হতে হবে। প্রতিমাসে গড়ে ৮ শতাধিক গর্ভবতী নারী সেবা নিয়ে থাকেন। প্রসব পরবর্তীতেও ৪শ থেকে ৭শ পর্যন্ত নারীকে সেবা দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা