× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেদখলে থাকা সরকারি পাঁচটি পরিত্যক্ত বাড়ি উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ২২:৩৩ পিএম

বেদখলে থাকা সরকারি পাঁচটি পরিত্যক্ত বাড়ি উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশীতে দীর্ঘদিন ধরে বেদখলে থাকা পাঁচটি সরকারি পরিত্যক্ত বাড়ি উদ্ধার করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে এসব বাড়ি উদ্ধার করা হয়। 

অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের ১৭০তম সভায় সরকারি পরিত্যক্ত বাড়ি থেকে অবৈধ দখলদার উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী এই ৫টি বাড়ি থেকে দখলদারদের উচ্ছেদ করা হয়। উদ্বারকৃত ৫ বাড়ির জায়গার পরিমাণ ছিল ১২৮ শতক। উদ্ধার করে গণপূর্তের প্রতিনিধির কাছে বুঝিয়ে দেওয়া হয়। 

অভিযানে গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী পূষণ চক্রবর্তী, উপ-সহকারি প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ও সৌরজিত বড়ুয়া উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা