× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে ডোবা থেকে ছাগল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৫ জুন ২০২৪ ১৯:৫০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরিশালের মুলাদীতে ডোবা থেকে এক ছাগল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার পশ্চিম চরকালেখান গ্রামে এই মরদেহ উদ্ধার হয়। 

ছাগল ব্যবসায়ী মো. জানে আলম বেপারী শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের সাতকুড়ি বেপারীর ছেলে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া প্রতিদিনের বাংলাদেশকে এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকালে পশ্চিম চরকালেখান গ্রামের এক ডোবায় মরদেহ ও জুতা ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় ডোবা থেকে ওই ব্যবসায়ীর মোবাইল ফোনও উদ্ধার করা হয়। পরে মরদেহের পকেটে থাকা পলিথিনে মোড়ানো কাগজপত্র ও মোবাইল নম্বরে যোগাযোগ করা হয়। খবর পেয়ে তাঁর স্বজনরা এসে পরিচয় শনাক্ত করেন। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর সঠিক কারণ বলতে পারব।

জানে আলমের স্ত্রী রহিমা বেগম জানান, তার স্বামী ছাগলের ব্যবসা করতেন। শুক্রবার সকালে মুলাদীর চরকালেখান মাদ্রাসা বাজারে ছাগল কিনতে বের হয়। তার ধারণা দুর্বৃত্তরা টাকা ছিনিয়ে নিয়ে জানে আলমকে হত্যার পরে ডোবায় ফেলে গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা