× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমার সেন্টমার্টিন দখলে নিলে ছাড় দেওয়া হবে কিনা প্রশ্ন জি এম কাদেরের

রংপুর অফিস

প্রকাশ : ১৫ জুন ২০২৪ ১৮:৪০ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৪ ২৩:৪৬ পিএম

বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।  ছবি : প্রকাশ

বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি : প্রকাশ

মিয়ানমার সেন্টমার্টিনের কাছে যুদ্ধ জাহাজ নিয়ে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারা হামলা চালিয়ে আসছে। বিভিন্নভাবে তারা আমাদের ভূখণ্ডে চলে আসতে চাচ্ছে। দেশের সেনা, নৌ, বিমান বাহিনী অনেক শক্তিশালী শুনেছি। কিন্তু এটি নিয়ে আমরা তাদের কোনো ভূমিকা দেখছি না। মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এটি সত্যিই দুঃখজনক।

শনিবার (১৫ জুন) বিকালে চারদিনের সফরে এসে রংপুর সার্কিট হাউজে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

জিএম কাদের বলেন, এর আগে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আমাদের দেশে ঠেলে দেওয়া হয়েছে। সরকার মানবতা দেখিয়ে সেই বোঝা ঘাড়ে নিয়েছে। বর্তমানে তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হোক। মিয়ানমার সেন্টামার্টিন যদি দখলে নিয়ে ফেলে আবার কোনো মহত্বের কারণে তা ছেড়ে দেওয়া হবে কি না আমরা জানি না। আমাদের দায়িত্ব সার্বভৌমত্ব রক্ষা করা। সংসদ চালু থাকলে এটি কেন হচ্ছে আমি প্রশ্ন করতাম। 

সম্প্রতি ঘোষিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, সরকার যে বাজেট করেছে তা দুর্বৃত্তায়ন সহায়ক বাজেট। বিভিন্ন দুর্বৃত্তায়নকে এ বাজেটে উৎসাহিত করা হয়েছে। দুষ্টের পালন ও শিষ্টের দমন করা হচ্ছে বিভিন্ন নীতিতে। সরকারের আশপাশের মানুষ ধনী থেকে অতি ধনী হচ্ছে আর সাধারণ মানুষ কষ্ট ভোগ করছে। এবারের বাজেটের মাধ্যমে বৈষম্যের দেশ তৈরি করা হচ্ছে। 

তিনি বলেন, বর্তমানে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে তা করেছে সরকার। তারা উচ্চাভিলাষী মেগা প্রকল্প করে, প্রকল্পের মেয়াদ বাড়িয়ে প্রকল্প ব্যয় বাড়িয়েছে। আমি বলব, অর্থের বিরাট অপচয় হয়েছে। তাই দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে।

বর্তমানে করছাড়ের সুফল কেবল ব্যবসায়ীরা পাচ্ছেন বলেও মন্তব্য করেন জি এম কাদের। তিনি বলেন, করের বোঝা বইতে হচ্ছে জনগণকে। সরকার সংকুচিত অর্থ সরবরাহ মুদ্রানীতি গ্রহণ করার কথা বলেছে। কিন্তু দেশের বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট। তাই এই নীতি কোনো কাজে আসবে না।  

বিরোধী দলীয় নেতা বলেন, সরকার বিদ্যুৎ ও গ্যাস আমদানি করছে। অথচ দেশে গ্যাসের বিশাল মজুদ রয়েছে। সেটি উত্তোলনের বিষয়ে সরকারের কোন দৃষ্টি নেই। এতে করে উচ্চ মূল্যে জনগণকে বিদ্যুৎ-গ্যাস ব্যবহার করতে হচ্ছে। গ্যাস সংকট এবং উচ্চ মূল্য দিয়ে গ্যাস ব্যবহার করতে না পেরে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। দেশে বেকারত্ব বাড়ছে। 

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়াসহ অন্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা