× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙামাটির লংগদুতে বজ্রপাতে নিহত ৪

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৪ ১৮:২৭ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৪ ২২:০৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাঙামাটির লংগদু উপজেলায় পৃথক বজ্রপাতে এক নারীসহ চারজন নিহত হয়েছে। শনিবার (১৫ জুন) বিকালে উপজেলার আটারকছড়া ইউনিয়নের একজন ও কাপ্তাই হ্রদে বোট চলমান অবস্থায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় একজন পানিতে ডুবে নিখোঁজ রয়েছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রিনা বেগম, বাচ্চু মিয়া, জিয়াউল হক এবং ওবায়দুল। অপর দিকে নিখোঁজ ব্যক্তি হলেন-আক্কাস

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আটারকছড়া ইউনিয়নের একজন ও কাপ্তাই হ্রদে বোট চলমান অবস্থায় বজ্রপাতে তিনজন নিহত হন। এদিন উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম বজ্রপাত নিহত হয়েছে।

অন্যদিকে, উপজেলার মাইনীমুখ বাজার থেকে ইঞ্জিনচালিত বোটে করে মিনা বাজার যাওয়ার পথে বজ্রপাতে তিনজন নিহত হন এবং পানিতে ডুবে একজন নিখোঁজ রয়েছে।

আটরকছড়া ইউনিয়ন পরিষদের ইউপি সচিব আল আমিন বলেন, ‘আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার ইব্রাহিম ভাইয়ের স্ত্রী রিনা বেগম বজ্রপাত নিহত হয়েছে।’

ভাসান্যদম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হযরত আলী বলেন, ‘মাইনীমুখ থেকে মিনা বাজার যাওয়ার পথে বজ্রপাতে তিনজন নিহত হন এবং একজন পানিতে ডুবে নিখোঁজ আছে।’

ওসি হারুনুর রশিদ বলেন, ‘বজ্রপাতে চারজনের মৃত্যুর খবর পেয়েছি এবং একজন নিখোঁজ রয়েছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা