× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে আনসার আল ইসলামের দুই সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৪ জুন ২০২৪ ২১:৫৮ পিএম

র‍্যাবের হাতে গ্রেপ্তার দুই জঙ্গি। প্রবা ফটো

র‍্যাবের হাতে গ্রেপ্তার দুই জঙ্গি। প্রবা ফটো

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়ন এলাকা থেকে জিহাদি বইসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৪ জুন) শিকলবাহা ইউনিয়নের একটি পরিত্যক্ত একতলা ঘর থেকে আসাদুজ্জামান আসিফ ও মোহাম্মদ আহাদ নামের ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর র‍্যাব জানিয়েছে, ওই দুইজন ‘শাহাদাত’ নামে একটি জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। যা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নতুন সংস্করণ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই জব্দ করা হয়েছে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ-উল-আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে জিহাদী বইসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এই সময় আরও ৫-৬ জন পালিয়ে যায়।’

এই দুইজন ‘শাহাদাত’ নামে একটি জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য উল্লেখ করে তিনি বলেন, ‘গত ২৩ মে  র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৩ এর একটি অভিযানে গুলিস্থান ও সাইনবোর্ড এলাকায় থেকে  ‘আনসার আল ইসলামের’ ৩ শীর্ষ নেতা গ্রেপ্তার হয়। তারা জানায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের ফলে আনসার আল ইসলামের কার্যক্রম স্তিমিত হয়ে পড়লে তারা ‘শাহাদাত’ নামে নতুন একটি জঙ্গি সংগঠন করে সদস্য সংগ্রহসহ দাওয়াতী কার্যক্রম পরিচালনা করতে থাকে। এই সংগঠনের সদস্য সংখ্যা শতাধিক। সেই তথ্যের ভিত্তিতে  অব্যাহত গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা যায় ‘শাহাদাত’ গ্রুপটি সালাহউদ্দিন নামক এক প্রবাসীর মাধ্যমে পরিচালিত হয়। যিনি বর্তমানে বিদেশে অবস্থান করছে। এই গ্রুপের অন্যান্য সদস্যরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা