× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের আগে নকল সেমাই উৎপাদন, জরিমানা করল ভোক্তা অধিদপ্তর

ঈশ্বরদী(পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৪ ১৬:১২ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৪ ১৬:১৬ পিএম

নকল সেমাই উৎপাদন কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। প্রবা ফটো

নকল সেমাই উৎপাদন কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। প্রবা ফটো

ঈদুল আযহার আগে নকল সেমাই উৎপাদন ও বিক্রির অভিযোগে পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

শুক্রবার(১৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার তছের পাড়া এলাকায় তমিজউদ্দীন অ্যন্ড সন্স সেমাই নামের একটি কারখানায় এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

অধিদপ্তর সূত্রে জানা যায়, কারখানাটিতে বিখ্যাত কয়েকটি ব্রান্ডের মোড়ক নকল করে সেমাই উৎপাদন ও বিক্রি করা হচ্ছিল। সেখানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মসলার মূল্য তালিকা ও ভাউচার না থাকায় জাবেদ স্টোর নামে আরেকটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

মাহমুদ হাসান রনি বলেন, ঈদের সময় সেমাইয়ের চাহিদা বেশি থাকার কথা চিন্তা করে কয়েকটি কারখানায় অভিযান করে এই নকল সেমাই উৎপাদনের বিষয়টি দেখতে পারি এবং মশলা বাজারে সঠিক মুল্য তালিকা ও ভাউচার না থাকার অপরাধে তাদের জরিমানা আরোপ করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা