× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ব্যাংকে চুরির ঘটনায় মামলা

বগুড়া অফিস

প্রকাশ : ১৩ জুন ২০২৪ ২২:৫৫ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৪ ২২:৫৬ পিএম

বগুড়ায় আইএফআইসি ব্যাংকে সিন্দুক ভেঙে ২৯ লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটে। প্রবা ফটো

বগুড়ায় আইএফআইসি ব্যাংকে সিন্দুক ভেঙে ২৯ লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটে। প্রবা ফটো

বগুড়ায় আইএফআইসি ব্যাংকে সিন্দুক ভেঙে ২৯ লক্ষাধিক টাকা চুরির ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) রাতে ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার নজরুল ইসলাম বগুড়া সদর থানায় এ মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি (তদন্ত) শাহীনুজ্জামান।

এর আগে বুধবার (১২ জুন) গভীর রাতে শহরের মাটিডালি এলাকায় আইএফআইসি ব্যাংকের স্থানীয় একটি উপ-শাখায় এ চুরির ঘটনা ঘটে।

ওই ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক তাজমিলুর রহমান জানান, দুই দুর্বৃত্ত গায়ে পলিথিন জড়িয়ে বুধবার রাত আড়াইটার দিকে ইট খুলে ভেতরে ঢুকে তালা ও ভল্ট ভেঙ্গে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে কর্মচারীরা শাখা খোলার পর চুরির বিষয়টি টের পান। পরে পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সরেজমিনে দেখা যায়, দুই তলা যে ভবনটিতে ব্যাংকের শাখা রয়েছে তার পেছনে করতোয়া নদী। আর দক্ষিণে দুই তলা অপর ভবনের ছাদ থেকে খুব সহজেই ব্যাংকের সিঁড়ি ঘরের ছাদে যাওয়া-আসা করা সম্ভব। পুলিশ এবং ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, চোরেরা সিঁড়ি ঘরের ইট সরিয়ে ভবনটিতে প্রবেশ করে।

বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা জানাজানি হওয়ার পর থেকে আইএফআইসি ব্যাংকের ওই উপ-শাখায় সব ধরনের লেনদেন বন্ধ রাখা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা