× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পণ্যবাহী জাহাজ সেন্টমার্টিন যাবে শুক্রবার

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৪ ২২:৪৪ পিএম

সেন্টমার্টিন। ছবি : সংগৃহীত

সেন্টমার্টিন। ছবি : সংগৃহীত

মিয়ানমার থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচল করা নৌযানে গুলির ঘটনায় এক সপ্তাহ ধরে রুটটিতে যান চলাচল বন্ধ ছিল। এতে দ্বীপটিতে খাদ্য সংকটের আশংকা দেখা দিয়েছে। এর সমাধানে শুক্রবার (১৪ জুন) সকাল ১১টার পর কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে খাদ্যপণ্য নিয়ে সেন্টমার্টিন যাবে এফবি বার আউলিয়া নামের জাহাজ।

বৃহস্পতিবার (১৩ জুন) জাহাজটির কক্সবাজারের প্রতিনিধি হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিয়ানমার সীমান্ত থেকে সেন্টমার্টিন দ্বীপে যাতায়তকারি নৌযান লক্ষ্য গুলিবর্ষণের কারণে নৌযান বন্ধ থাকায় দ্বীপে খাদ্যপণ্য সংকট হচ্ছে। বুধবার প্রশাসনের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাহাজটি পণ্য নিয়ে দ্বীপে যাবে। দ্বীপের ব্যবসায়ীরা পণ্য নিয়ে জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। দ্বীপের ব্যবসায়ীদের সুবিধামতো শুক্রবার বেলা ১১টার পর জাহাজটি দ্বীপের উদ্দেশে যাত্রা করবে। এটি প্রশাসন যতদিন চলাচল করতে বলবেন ততদিন যাত্রা করবে।

এর আগে টানা সাতদিন বন্ধ থাকার পর বিজিবি ও কোস্টগার্ডের নিরাপত্তার মাধ্যমে শুরু হয়েছে ট্রলার চলাচল। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার সাগর উপকূলের পয়েন্ট দিয়ে সেন্টমার্টিন থেকে ট্রলারযোগে প্রায় তিন শতাধিক মানুষ টেকনাফে এসেছেন। ট্রলার ৩টি বিকালে যাত্রী নিয়ে আবার সেন্টমার্টিন ফিরে গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা