× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে গোয়ালঘরের মাটি খুঁড়ে লুটের স্বর্ণ উদ্ধার

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১৭:৩৭ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৪ ১৮:৩০ পিএম

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদ খান। প্রবা ফটো

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদ খান। প্রবা ফটো

মানিকগঞ্জে র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ ও স্বর্ণ ডাকাতির ঘটনায় ডাকাত দলের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ৪৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন ফরিদপুরের কোতোয়ালি থানার রঘুনাথপুর এলাকার সিদ্দিক শেখ ও রাজবাড়ী সদর থানার শ্রীপুর এলাকার  শাহ আলম মিয়া।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদ খান এসব তথ্য জানান।

তিনি জানান, স্বর্ণ ডাকাতি ও ব্যবসায়ীকে অপহরণ মামলার তদন্তকালে গতকাল বুধবার প্রথমে ডাকাত দলের সদস্য সিদ্দিক শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন বিকালেই গ্রেপ্তার হয় ডাকাত দলের অপর সদস্য শাহ আলম মিয়া। এ সময় তার বাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে লুট হওয়া ৪৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ডাকাত দলের সদস্যদের আদালতে সোপর্দ করা হবে।

গত ১ জুন সকাল ৭টার দিকে জেলার সিঙ্গাইর উপজেলার জামশা ইউনিয়নের আমতলা গ্রামে এক স্বর্ণ ব্যবসায়ী ও তার   ৩ সঙ্গীকে ৯৫ ভরি স্বর্ণসহ জোরপূর্বক র‌্যাবের স্টিকারযুক্ত মাইক্রোবাসে তুলে নেয় ডাকাত দলের সদস্যরা। পরে উপজেলার গোলাইডাঙ্গা এলাকায় ডাকাত দলের গাড়ির গতিরোধ করে স্থানীয়রা। এ সময় ডাকাত দলের ৫ জনকে আটক করে সংঘবদ্ধ মরধর দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা