× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল হবে প্রকৃত রূপসী বাংলা: মেয়র খোকন সেরনিয়াবাত

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১২ জুন ২০২৪ ২২:৫৩ পিএম

নির্বাচিত হওয়ার বর্ষপূতি উপলক্ষে সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে। প্রবা ফটো

নির্বাচিত হওয়ার বর্ষপূতি উপলক্ষে সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে। প্রবা ফটো

নতুন বরিশাল গড়ার অঙ্গীকার নিয়ে নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, ‘আগামীর বরিশালকে স্বপ্নীল বরিশাল হিসেবে গড়ে তোলা হবে। কাজ শেষ করতে পারলে বরিশাল হবে প্রকৃত রূপসী বাংলা। আগামী চার বছরের মধ্যেই সব কাজ দৃশ্যমান হবে।’

বুধবার (১২ জুন) বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় কাউন্সিলর ও কর্মকর্তারা মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

২০২৩ সালের ১২ জুন বিপুল ভোটের ব্যবধানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। নির্বাচিত হওয়ার বর্ষপূতি হলেও দায়িত্ব নিয়েছে চার মাস পরে ২০২৩ সালের ১৪ নভেম্বর। দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ৭৯৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন করিয়ে এনেছেন। দায়িত্ব নেওয়ার ৮ মাসের মধ্যে ২৬৮ কোটি টাকার উন্নয়ন কাজের দরপত্র আহ্বান করেন। সেসব কাজ এখন চলমান। 

এগুলোর মধ্যে নগরীর ২৫০ কিলোমিটার রাস্তার কার্পেটিং, ৪৩ কিলোমিটার আরসিসি রাস্তা, ৫০ কিলোমিটার সিসি রাস্তা, ১০০ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ, ৯ হাজার ৪৫ বর্গমিটার আরসিসি চত্বর, নগরীর ২১ টি রাস্তার মোড়ের সৌন্দর্যবর্ধন, চারটি ভাস্কর্য নির্মাণ উল্লেখযোগ্য। 

সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ৯২৭ কোটি টাকা ব্যয়ে নগরীর খাল খনন ও খালের দুই পাড়ে ওয়াকওয়ে নির্মাণসহ নান্দনকি সৌর্ন্দয্য বর্ধনের কাজ রয়েছে। অনুমোদনের অপক্ষোয় রয়েছে ২ হাজার ২০০ কোটি টাকার আরও একটি সমন্বিত প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে নগরীর রাস্তা, ড্রেন, বিদ্যুত, খাল ও পানি সরবরাহে অত্যাধুনিক কাজ। ২৫০ কোটি টাকার একটি প্রকল্পের মাধ্যমে নান্দনিক নগর ভবনও নির্মাণ করা হবে। 

সূত্র আরও জানায়, গত এক বছরে নগরীর ৮ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। তিন কিলোমিটার খাল খনন করা হয়েছে। নগরীর সাগরদী খালের দেড় কিলোমিটার এলাকার দুই পাড়ের সৌন্দর্যবর্ধন করা হয়েছে। বিশেষ প্রকল্পের আওতায় নগরীর ড্রেন থেকে আর্বজনা অপসারণ করা হয়েছে। ড্রেনের ওপর পকেট স্লাব নির্মাণ করা হয়েছে। 

এ ছাড়া উন্নয়ন সহায়তা কর্মসূচির অংশ হিসেবে শীতের সময় কয়েক হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন মেয়র। সিটি কর্পোরেশনের পরিষদের মাসিক সভা নিয়মিত হচ্ছে। কাউন্সিলরদের ক্ষমতায়ন করে প্রত্যেকের ওয়ার্ডে সমবন্টনের ব্যবস্থাও করেছেন মেয়র খোকন সেরনিয়াবাত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা