× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছোট বোনকে বাঁচানোর চেষ্টা বড় বোনের, দুজনেরই প্রাণ গেল পানিতে ডুবে

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৪ ২২:১৩ পিএম

আপডেট : ১২ জুন ২০২৪ ২২:১৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) বেলা দেড়টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের মনতার বাপেরগো বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুই বোন হলো, ওই বাড়ির আবুল কালামের নয় বছর বয়সী মেয়ে ইসরাত জাহান সুমাইয়া ও পাঁচ বছর বয়সী আফরিন আক্তার লামিয়া।  সুমাইয়া স্থানীয় জামিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির ও লামিয়া একই মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী ছিল।

পরিবার জানায়, প্রতিদেনর মতো দুই বোন মাদরাসা থেকে দুপুর ১টার দিকে বাড়ি ফিরে। এরপর এক সঙ্গে বাড়ির পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ তাদের না দেখে খোঁজাখুঁজি করতে থাকেন সবাই। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের সদস্যরা পুকুর থেকে দুই বোনকে উদ্ধার করে। পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাউছার আলম ভূঁইয়া বলেন, গোসল করতে নেমে ছোট বোন ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে বড় বোনেরও মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকার বলেন, অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আমি শুনে খুব ব্যথিত হয়েছি। উপজেলা প্রশাসন পরিবারটির পাশে আছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথে বলে তাদের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা