× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তালপাতা বেচাকেনা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৩

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১২ জুন ২০২৪ ২১:৪৫ পিএম

আপডেট : ১২ জুন ২০২৪ ২২:০৬ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে তালপাতা বেচাকেনা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। প্রবা ফটো

কিশোরগঞ্জের কটিয়াদীতে তালপাতা বেচাকেনা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। প্রবা ফটো

কিশোরগঞ্জের কটিয়াদীতে তালপাতা বেচাকেনা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন আহত হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ জুন) বিকালে কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন ও বাট্টা এলাকার মাঝামাঝিতে এ ঘটনা ঘটে। 

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোহাম্মদ দাউদ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, করগাঁও ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লা ও বাট্টা এলাকার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজকে করগাঁও এলাকার লোকজন বাট্টা এলাকার লোকজনের সঙ্গে তালপাতা বেচাকেনা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৩ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজনকে আটক করেছে।

ওসি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা