× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে এখন এক ব্যক্তির শাসন চলছে : এ্যানি

মোংলা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৪ ১৫:৫৫ পিএম

আপডেট : ১২ জুন ২০২৪ ১৬:১৭ পিএম

বুধবার দুপুরে মোংলার দিগরাজ এলাকায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা প্রদানের আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। প্রবা ফটো

বুধবার দুপুরে মোংলার দিগরাজ এলাকায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা প্রদানের আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। প্রবা ফটো

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘দেশে আগে ছিল এক দলের শাসন, এখন দেশে চলছে এক ব্যক্তির ফ্যাসিবাদি ও কর্তৃত্ববাদী শাসন।’

তিনি বলেন, বাংলাদেশকে লুটেরা ও মাফিয়া বাহিনা দখল করে রেখেছে। এ কারণে বিচার বিভাগ, আইনের শাসন ও জনগণের ভোটের অধিকার নাই, ব্যাংকে টাকা নেই, সব টাকা লুট হয়ে গেছে। এজন্য দেশের মানুষ অভাব অনটনে আছেন। এতে একটি পরিবার একজন ব্যক্তি লাভবান হচ্ছে।’ 

বুধবার (১২ জুন) দুপুরে মোংলার দিগরাজ এলাকায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা প্রদানের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। 

বিনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক বলেন, দেশে এত বড় ঘূর্ণিঝড়ের সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মধ্যে উপকূলবাসী যুদ্ধ করে টিকে আছে। অথচ সরকারি দলের নেতাদের খবর নেই। তারা আসবেন না, ওনাদের আপনাদের প্রয়োজন নাই। কারণ জনগণের সঙ্গে তাদের সম্পৃক্ততা নাই। ওনাদের সম্পৃক্ততা হচ্ছে পার্শ্ববর্তী দেশের দাদা বাবুদের সঙ্গে।

বিএনপি নেতা এ্যানি আরও উল্লেখ করেন, এই দেশের গণতন্ত্র, ভোটের অধিকার আদায় ও লুটেরাদের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করছে, সেই মুহূর্তে খালেদা জিয়া ও তারেক রহমান দেশের মাটিতে স্বাভাবিক রাজনীতি করতে পারছে না। নির্বাচনের আগে হাজার হাজার নেতকর্মীদের জেলে বন্দি রেখে দাদা বাবুদের প্রেসক্রিপশনেই আওয়ামী লীগ নির্বাচন করেছে।

তিনি বলেন, স্বাধীনতার পর ৭২ থেকে ৭৫ পর্যন্ত এই দেশে মানুষ শান্তিতে ছিল না, ছিল দুঃশাসন, অত্যাচার ও নির্যাতন। তখন ওই দুঃশাসনের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, তখন ৪০ হাজারবিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। একই দুঃশাসনের বিরুদ্ধে আমরা এখন যারা আন্দোলন করছি, আমাদের ওপরও অত্যাচার, নির্যাতন ও নেতাকর্মীদের জেলে বন্দি করে রাখা হচ্ছে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় কমিটির শিক্ষা সম্পাদক অধ্যাপক ওবায়দুল ইসলাম, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম ও যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামসহ অন্য নেতারা। 

তারা এ সময় বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র ভোটের অধিকার, খালেদা জিয়ার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে যে লড়াই সংগ্রাম চলছে, সেই লড়াই অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা