× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোহাগাড়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৪ ১২:২৫ পিএম

আপডেট : ১২ জুন ২০২৪ ১২:৩২ পিএম

পুলিশের হেফাজতে আটক তিন ভুয়া পুলিশ। প্রবা ফটো

পুলিশের হেফাজতে আটক তিন ভুয়া পুলিশ। প্রবা ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক তিন ভুয়া পুলিশকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে ।

বুধবার (১২ জুন) সকালে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার পদুয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

আটকরা হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের বহদ্দার হাট এলাকার বাসিন্দা মোজাম্মেল হক চৌধুরী, একই এলাকার  মহিউদ্দীন ও ইলিয়াস বাবুল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একটি প্রাইভেট যোগে দুজন লোক পদুয়া স্টেশনের দক্ষিণে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে কাগজপত্র দেখাতে বলে এবং মামলার ভয়-ভীতি দেখিয়ে নগদ অর্থ হাতিয়ে নেন। পরে তারা পদুয়া বাজারের দুটি ফলের দোকান থেকে ফলমূল নিয়ে গাড়িতে রেখে চলে যাবার সময় দোকানিরা টাকা চাইলে তারা ক্ষিপ্ত হয়ে নিজেদের পুলিশ দাবি করে গাড়িতে লাগানো স্টিকার দেখিয়ে হুমকি দেয়। এ সময় স্থানীয় ও ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা তাদের আটক করে। এ সময় উত্তেজিত জনসাধারণ তাদের সংঘবদ্ধ মারধর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসে। পুলিশের নিকট তারা নিজেদের ভুয়া পুলিশ বলে স্বীকার করে। এ সময় তাদের সঙ্গে থাকা প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

ওসি রাশেদুল ইসলাম বলেন, গতরাতে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে জনগণের হাতে আটক তিনজনকে থানা হেফাজতে আনা হয়েছে।  বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা