× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুরি হওয়া শিশু জুনায়েদ উদ্ধার

পুত্রসন্তান না থাকায় সিঁধ কেটে শিশু চুরির পরিকল্পনা বাবার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১১ জুন ২০২৪ ১৪:১৬ পিএম

আপডেট : ১১ জুন ২০২৪ ১৫:২৪ পিএম

উদ্ধারের পর মায়ের কোলে শিশু জুনায়েদ। প্রবা ফটো

উদ্ধারের পর মায়ের কোলে শিশু জুনায়েদ। প্রবা ফটো

কিশোরগঞ্জের তাড়াইলে রাতের আঁধারে ঘরের সিঁধ কেটে চুরি হওয়া শিশু জুনায়েদকে ১৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।  

সোমবার (১০ জুন) বিকাল ৪টার দিকে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বেত্রাটি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।  

আটকরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বেত্রাহাটি গ্রামের রুবেল ও তাড়াইল উপজেলার শাহবাগ গ্রামের শস্ত বেগম।

মঙ্গলবার (১১ জুন) সকালে তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ গ্রামে সরেজমিনে দেখা গেছে, চুরি হওয়া শিশু জুনায়েদকে দেখতে বাড়িতে উৎসুক জনতার ভিড় জমেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেন ও নাজমিন দম্পতির আড়াই মাস বয়সের শিশু জুনাইদকে ঘরের সিঁধ কেটে রবিবার শেষ রাতের দিকে দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। সকালে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ও তাড়াইল থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। সোমবার রাতে উদ্ধারের পর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে চুরি হওয়া শিশু জুনায়েদকে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

শিশুটির মা নাজনীন বলেন, সন্তানকে ফিরে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সন্তান জন্ম হওয়ার পর যে আনন্দ পেয়েছি, আজকে আমি তার চেয়েও অনেক বেশি খুশি। সন্তানকে আজ নতুন করে পেয়েছি। ওকে কখন কাছে পাব এই সময় যেন যাচ্ছিল না। এজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, আটক রুবেলের স্ত্রী খাদিজার চারটি কন্যাসন্তান রয়েছে। তাদের কোনো ছেলেসন্তান নেই। এর আগে রবিবার একটি হাসপাতালে রুবেলের স্ত্রীর খাদিজা একটি কন্যা সন্তানের জন্ম দেন। তাই পুত্রসন্তান না থাকায় রুবেল সিঁধ কেটে ওই ছেলে শিশুটিকে চুরির পরিকল্পনা করে।

তিনি আরও জানান, রুবেলের শ্বশুর বাড়ি এবং চুরি হওয়া শিশু জুনায়েদের মায়ের বাড়ি একই এলাকায়। চতুর্থবারের মতো রুবেলের স্ত্রী কন্যাসন্তানের জন্ম দেওয়ায় স্ত্রীকে খুশি করতে মায়ের সঙ্গে পরামর্শ করে জুনায়েদকে চুরি করার সিদ্ধান্ত নেয় রুবেল। জুনায়েদকে চুরি করার পর স্ত্রী খাদিজা একইসঙ্গে একটি ছেলে ও একটি মেয়েসন্তান জন্ম দেয় বলে প্রচার করে রুবেল। পুলিশ বিষয়টি জানতে পেরে রুবেলের বাড়িতে যায়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে শিশু চুরির ঘটনা।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ প্রতিদিনের বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভিকটিমের পক্ষ থেকে লিখিত অভিযোগের পর আটকদের এ মামলায় সম্পৃক্ততা বিবেচনা করে মামলা রেকর্ড করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা