× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশের মেরিনা লাভলীসহ ৩ সাংবাদিক পুরস্কৃত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৪ ১১:২০ এএম

রবিবার রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এসপিএল প্রকল্পের চিফ অব পার্টি ডানা এল ওল্ডস বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। প্রবা ফটো

রবিবার রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এসপিএল প্রকল্পের চিফ অব পার্টি ডানা এল ওল্ডস বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। প্রবা ফটো

জেন্ডার সংবেদনশীল সেরা রাজনৈতিক প্রতিবেদনের জন্য প্রতিদিনের বাংলাদেশের মেরিনা লাভলীসহ তিনজন আঞ্চলিক সাংবাদিক পেলেন আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পুরস্কার। গত রবিবার ঢাকায় একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এসপিএল প্রকল্পের চিফ অব পার্টি ডানা এল ওল্ডস বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

পুরস্কারপ্রাপ্ত অন্য দুজন সাংবাদিক হলেন- দৈনিক সিলেটের সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি এইচএম শহীদুল ইসলাম ও দৈনিক রাজশাহীর সংবাদের চিফ রিপোর্টার সাখাওয়াত হোসেন।

সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সংবাদমাধ্যমের ২৪ জন সাংবাদিককে নিয়ে গত বছর ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘জেন্ডার সংবেদনশীল রাজনৈতিক প্রতিবেদন তৈরি’ বিষয়ে প্রথম পর্বের প্রশিক্ষণের আয়োজন করে। এরপর জাতীয় নির্বাচনের আগে-পরে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের স্থানীয় ও জাতীয় পত্রিকায় মোট ৭৩টি প্রতিবেদন প্রকাশিত হয়। এর মধ্য থেকে সেরা প্রতিবেদনের জন্য তিনজন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে ডানা এল ওল্ডস গণতন্ত্রে সাংবাদিকরা অপরিহার্য উল্লেখ করে বলেন, ‘সাংবাদিকরা অনেক সময় নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন হবে তা তৈরি করেন, তাই এর ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যম ভূমিকা রাখতে পারে।’

ইউএসএআইডির অর্থায়নে স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় এর আগেও রাজনীতিতে নারীর অন্তর্ভুক্তি ও উপস্থাপন বিষয়ে ঢাকার সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ ও সেরা প্রতিবেদনের জন্য স্বীকৃতি ও পুরস্কার দিয়েছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি লেসলি রিচার্ড, সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস ও সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট রীতা দাস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা