× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

রাজশাহী অফিস

প্রকাশ : ১০ জুন ২০২৪ ২২:৩৯ পিএম

আপডেট : ১০ জুন ২০২৪ ২২:৪৫ পিএম

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

রাজশাহীর বাঘা উপজেলায় দলিল লেখক সমিতির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হন। সোমবার (১০ জুন) দুপুরে উপজেলা সদরের সাব-রেজিস্ট্রার অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আহতরা হলেন, পারভেজ, শাহিন আলম, পারভেজ আলী, সাজিদ, মাজেদুল, জয়, রাব্বী, আনজারুল, সনেট ও সাইফুল ইসলাম। তাদের মধ্যে জয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন জায়গায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা দলিল লেখক সমিতি থেকে সম্প্রতি সভাপতি আনোয়ার হোসেন মিল্টনকে বাদ দেওয়া হয়েছে। পূর্বের পরিচালিত কমিটি সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টুকে নতুন করে সভাপতি নিযুক্ত করা হয়েছে। এ নিয়ে দলিল লেখক সমিতির মধ্যে বিভাজন সৃষ্টি হয়। এ বিভাজনে একপক্ষে সাবেক সভাপতি স্বপন সরকার এবং অপর নতুন সভাপতি শাহিনুর রহমান পিন্টু নেতৃত্বে রয়েছেন।গতকাল সকালে সাব-রেজিস্ট্রার অফিসের সামনে সভাপতি শাহিনুর রহমান পিন্টু ও সাধারণ সম্পাদক নয়ন সরকারের লোকজন অবস্থান নেয়। অপরদিকে সাবেক সভাপতি স্বপন সরকারের নেতৃত্বে বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মুক্তা ও সাবেক ছাত্রলীগ নেতা সুরুজ জামানসহ প্রায় শতাধিক লোকজন জমি রেজিস্ট্রার কার্যালয় দখল নিতে রাস্তার বিপরীতে অবস্থান নেয়। দুপুরের দিকে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপসহ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সাবেক সভাপতি স্বপন সরকার জানান, নতুন কমিটি কিছু দলিল লেখককে ঈদ বোনাস দেয়নি। এ কারণে এ জটিলতা সৃষ্টি হয়েছে। শাহিনুর রহমান পিন্টু বলেন, ‘পর্যায়ক্রমে সবাইকে ঈদ বোনাস দেওয়া হচ্ছে। আগামী কালকে এটি শেষ হওয়ার কথা। কিন্তু তার আগেই স্বপনের নেতৃত্বে তার লোকজন হামলা চালিয়েছে।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান, দলিল লেখক সমিতির দুটি পক্ষ দুপুরে একে-অপরের ওপর হামলা চালিয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা