রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪ ২০:৫৯ পিএম
দণ্ডপ্রাপ্ত কিশোর। প্রবা ফটো
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জিহাদ হোসেন নামে এক কিশোরকে ইভটিজিংয়ের দায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ জুন) উপজেলার হায়দরগঞ্জের শহর আলীর মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গাঁজা ও একটি বিদেশি চাকু জব্দ করা হয়।
জানা যায়, হায়দরগঞ্জের রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া কয়েকজন ছাত্রীকে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিল জিহাদ।
আদালত পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেদ আরমান বলেন, ছাত্রী ও পরিবারের অভিযোগে ঘটনাস্থল থেকে জিহাদ হোসেনকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।