সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪ ২০:০৩ পিএম
যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন। প্রবা ফটো
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই জনকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, চৌহালী উপজেলার খাসপুকুরিয়া এলাকার জাকির হোসেন ও তবারক আলী।
মাহবুব হাসান জানান, আদেশ অমান্য করে যমুনা নদীর খাসপুকুরিয়া এলাকা হতে অবৈধ ভাবে প্রভাব খাটিয়ে বাল উত্তোলন করছিল একটি চক্র। অভিযান চালিয়ে বালু উত্তোলনকালে দুই জনকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
যমুনা নদীর পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।