× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে দুই জেএমবি সদস্যের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৪ ১৭:০৩ পিএম

আপডেট : ১০ জুন ২০২৪ ১৮:০৪ পিএম

সোমবার দুপুরে রায় ঘোষণা শেষে পুলিশি পাহারায় আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়। প্রবা ফটো

সোমবার দুপুরে রায় ঘোষণা শেষে পুলিশি পাহারায় আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি’র) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয় তাদের।

সোমবার (১০ জুন) দুপুরে আসামিদের উপস্থিতে অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভুঁইয়া এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বরগুনার বান্দরগাছিয়া এলাকার তানভীর ওরফে মেহেদী ওরফে আবীর ওরফে মুশফিক ও রংপুরের কোতোয়ালির মাহিগঞ্জ এলাকার জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল। 

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ২০০৯ সালের ২৫ অক্টোবর রূপগঞ্জের আড়িয়াবো এলাকায় অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত এ দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রূপগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা