× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে মহাসড়কে অজ্ঞাতপরিচয় নারীর লাশ, কসাই আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১০ জুন ২০২৪ ১৬:০০ পিএম

আপডেট : ১০ জুন ২০২৪ ১৬:০৯ পিএম

কুড়িগ্রামে মহাসড়ক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

কুড়িগ্রামে মহাসড়ক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী-ঢাকা মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০জুন) সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজারের সামনে মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করে রৌমারী থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় এক কসাই ও তার সহযোগীকে থানায় নেওয়া হয়েছে। রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলছেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন। তার পরিচয় কেউ জানেন না। গত দেড় বছর ধরে তিনি বড়াইকান্দি বাজার এলাকায় ঘোরাফেরা করতেন।

ওই নারীর লাশ উদ্ধারের ঘটনায় বড়াইকান্দি বাজারের মাংস বিক্রেতা আমিনুল কসাই ও তার সহযোগী ভ্যানচালক সফিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

বড়াইকান্দি বাজার এলাকার স্থানীয় লোকজন জানায়, রবিবার মধ্যরাতে বাজারের একটি দোকানের বারান্দায় কয়েকজন কসাই মিলে মদ খেয়ে গানবাজনা করছিল। ওই নারী বাজার এলাকায় ঘোরাফেরা করতেন। ওই নারীর অস্বাভাবিক মৃত্যুর পেছনে তারা জড়িত থাকতে পারে বলে সন্দেহ স্থানীয়দের।

স্থানীয়দের সন্দেহের বিষয়টি আমলে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ওই নারীকে হত্যা করার আগে ধর্ষণ করা হয়ে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া কোনো কিছুই নিশ্চিত করে বলতে চাচ্ছেন না পুলিশ।

রৌমারী সার্কেলের এএসপি মমিনুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেছেন। তিনি বলেন, ‘সড়কের ওপর লাশ পড়ে ছিল। নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। সার্বিক বিষয় আমলে নিয়ে ঘটনায় কে বা করা জড়িত তা তদন্ত করছে পুলিশ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা