× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে টিলা ধস

মাটিচাপা পড়া স্বামী-স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার

সিলেটে অফিস

প্রকাশ : ১০ জুন ২০২৪ ১৪:২৭ পিএম

আপডেট : ১০ জুন ২০২৪ ১৫:১১ পিএম

সিলেটে টিলা ধসে নিহত একই পরিবারের তিনজন। ছবি : সংগৃহীত

সিলেটে টিলা ধসে নিহত একই পরিবারের তিনজন। ছবি : সংগৃহীত

সিলেট ভারী বৃষ্টিতে টিলা ধসে মাটিচাপা পড়া স্বামী-স্ত্রী এবং তাদের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল। সোমবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় টিলার মাটিচাপা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন আগা করিম উদ্দিন, তার স্ত্রী শাম্মী আক্তার রুজি ও ছেলে নাফজি তানিম। আগা করিম ওই এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।

এর আগে ভোর ৬টায় চামেলীবাগ এলাকার ২ নম্বর রোডের ৮৯ নম্বর বাসায় মাটিচাপা পড়েছিলেন একই পরিবারের মোট ৯ জন। ঘটনার পরপর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে ছয় জনকে জীবিত উদ্ধার করতে পারলেও তিনজনকে উদ্ধার করতে পারেননি। পরবর্তীতে দুপুর ১২টার দিকে সিসিক মেয়রের অনুরোধে উদ্ধার অভিযানে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী ।

এদিকে উদ্ধার করা ছয়জনের মধ্যে তিনজন আহত হয়েছিলেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, সিসিক কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। দুর্ঘটনাস্থলে যাওয়ার গলিটি অত্যন্ত ছোট হওয়ায় ফায়ার সার্ভিস ও সিসিকের গাড়ি বা মাটি কাটার যন্ত্র ঢুকানো যায়নি। যার কারণে ম্যানুয়ালি পদ্ধতিতে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, সকাল ৭টার দিকে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। ভারী বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধাপাকা ঘরের উপরে পড়েছিল। এর নিচে চাপাপড়ে তিনজন মারা যান। ঘরটি টিলার নিচেই ছিল।

সিসিকের ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম বলেন, সোমবার ভোর থেকেই সিলেটে ভারি বৃষ্টি হচ্ছিল। এ সময় চামেলীবাগ এলাকায় একটি টিলা ধসে পড়ে। টিলার পাশের টিনশেডের একটি বাসায় মাটিচাপা পড়েন এক পরিবারের ছয়জন। ওই বাসায় দুই ভাই তাদের স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এক ভাই, তার স্ত্রী ও তাদের সন্তানদের সুস্থ অবস্থায় উদ্ধার করলেও আরেক ভাই, তার স্ত্রী ও এক বছরের সন্তান নিয়ে আটকা পড়ে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা