× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারী বৃষ্টিতে সিলেটে ভূমিধস, মাটিচাপা পড়েছেন একই পরিবারের ৩ জন

সিলেটে অফিস

প্রকাশ : ১০ জুন ২০২৪ ১৪:০৬ পিএম

চলছে উদ্ধার তৎপরতা। ছবি : সংগৃহীত

চলছে উদ্ধার তৎপরতা। ছবি : সংগৃহীত

সিলেটে ভারী বৃষ্টিতে টিলা ধসে একই পরিবারের তিনজন মাটির নিচে চাপা পড়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ।

সোমবার (১০ জুন) সকাল ৬টার দিকে নগরীর মেজরটিলার চামেলীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। 

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারি বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধাপাকা ঘরের ওপর পড়ে একই পরিবারের ছয়জন আটক পড়ে। তাদের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজন এখনও নিখোঁজ। সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

সিসিকের ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম বলেন, সোমবার ভোর থেকেই সিলেটে ভারি বৃষ্টি হচ্ছে। এ সময় চামেলীবাগ এলাকায় একটি টিলা ধসে পড়ে। টিলার পাশের টিনশেডের একটি বাসায় মাটিচাপা পড়েন এক পরিবারের ছয়জন। ভোর ৬টার দিকে ঘটনাটি ঘটে। ওই বাসায় দুই ভাই তাদের স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এক ভাই, তার স্ত্রী ও তাদের সন্তানদের সুস্থ অবস্থায় উদ্ধার করলেও আরেক ভাই, তার স্ত্রী ও এক বছরের সন্তান এখনো আটকা আছেন। বৃষ্টির কারণে উদ্ধার আভিযান কিছুটা ব্যাহত হচ্ছে। এছাড়া রাস্তা ছোট হওয়ার কারণে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের গাড়ি ঢুকতে পারছে না। ফলে প্রয়োজনীয় যন্ত্রপাতিও ব্যবহার করা যাচ্ছে না। তাই হাত দিয়েই উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। সঙ্গে পুলিশ, সিসিক কর্মী ও স্থানীয়রা সহযোগিতা করছেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। 

এসময় তিনি গণমাধ্যমকর্মীদের জানান, প্রয়োজনে সেনাবাহিনীকে অনুরোধ করব এই তিনজনকে উদ্ধার করে দেওয়ার জন্য। কারণ দুর্ঘটনাস্থলে যাওয়ার গলিটি অত্যন্ত ছোট। যে কারণে ফায়ার সার্ভিস ও সিসিকের গাড়ি বা মাটি কাটার যন্ত্র ঢুকানো যাচ্ছে না। উদ্ধার তৎপরতা ম্যানুয়ালি চালানো হচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা