× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

কক্সবাজার অফিস

প্রকাশ : ১০ জুন ২০২৪ ০৯:৩৩ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারের ঈদগাঁওতে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন। রবিবার (৯ জুন) সন্ধ্যায় ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মালমুরা পাড়ায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই বোন হলো পোকখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাফেজ মাহবুব আলমের মেয়ে আদিবা মনি এবং ইসলামাবাদ ইউনিয়নের বোয়াল খালী এলাকার দুলা মিয়ার কন্যা ইলমা মনি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরজ্ঞন চাকমা প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ইলমা মনি ও আদিবা মনি মিলে বাড়ির উঠানে খেলছিল। খেলার একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা বাড়ির পার্শ্ববতী মসজিদের পুকুর পাড়ে চলে যায়। একপর্যায়ে দুইজনই পুকুরে পানিতে পড়ে যায়। পরে দুই শিশুকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে আশপাশে খুঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে দুইজনকে স্থানীয় মসজিদের পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে। 

ওসি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা