পিরোজপুর সংবাদদাতা
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ১৫:০০ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২২ ১৫:৪১ পিএম
পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উপলক্ষে আলোচনা সভা। প্রবা ফটো
‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক একেএম শামসুজ্জোহা।
সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, এমএ রব্বানী ফিরোজ, জেলা স্কাউটসের প্রতিনিধি লুৎফর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের যুব প্রধান শুভদ্বীপ শিকদার শুভ।
এ সময় বিভিন্ন দপ্তর প্রধান, রেড ক্রিসেন্ট ও স্কাউট সদস্য এবং পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যসহ অনেকেই উপস্থিত ছিলেন।