× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় কালভার্টের নিচে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে

বগুড়া অফিস

প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১৬:৩০ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৪ ১৬:৩১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ায় কালভার্টের নিচে পানি থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। নিহতের নাম সম্রাট ইসলাম। তার বয়স ৩৭ বছর৷ তিনি সোনাতলা উপজেলার চামুরপাড়া এলাকার মৃত আজিজার মোল্লার ছেলে। সম্রাট পেশায় অটোরিকশা চালক ছিলেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।   

এর আগে, সকাল ৮টার দিকে সদর উপজেলার সাবগ্রাম কুরশা এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কের একটি কালভার্টের নিচে পানির মধ্যে থেকে সম্রাটের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহতের স্ত্রী আকলিমা বেগম বলেন, ‘আমার স্বামী গতকাল শনিবার বিকাল ৪টার দিকে তার অটোরিকশা নিয়ে বের হন। সন্ধ্যার পর কোনো এক কারণে আমার শাশুড়ি  সম্রাটকে ফোন দেয়। সেসময় সম্রাটের ফোন অপরিচিত একজন রিসিভ করে বলে রং নম্বর। এরপর  থেকে সম্রাটের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। পরে সকালে মরদেহ উদ্ধারের ঘটনায় ছবি দেখে সম্রাটের মরদেহ শনাক্ত করি।’

ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ‘নিহতের পরিচয় মিলেছে। আমরা নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সম্রাট অটোরিকশা চালক ছিলেন। মরদেহ উদ্ধারের সময় তার অটোরিকশা পাওয়া যায়নি। আমরা ধারণা করছি, এটা হত্যাকাণ্ড। আমরা তদন্ত শুরু করেছি।  কি কারণে এ হত্যাকাণ্ড এবং কারা জড়িত তা পরে জানাতে পারব।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা