× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নজর কাড়ছে কালো মানিক

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৪ ১১:১৮ এএম

কুষ্টিয়া শহরতলির বারখাদা এলাকার খামারি সাজুর ষাঁড় ‘কালো মানিক’। হাজার কেজি ওজনের ষাঁড়টি দেখতে অনেকেই ভিড় করছেন সাজুর বাড়িতে। প্রবা ফটো

কুষ্টিয়া শহরতলির বারখাদা এলাকার খামারি সাজুর ষাঁড় ‘কালো মানিক’। হাজার কেজি ওজনের ষাঁড়টি দেখতে অনেকেই ভিড় করছেন সাজুর বাড়িতে। প্রবা ফটো

এবারের কোরবানিতে নজর কেড়েছে কুষ্টিয়া শহরতলির বারখাদা এলাকার খামারি সাজুর ষাঁড় ‘কালো মানিক’। হাজার কেজি ওজনের ষাঁড়টি দেখতে অনেকেই ভিড় করছেন সাজুর বাড়িতে।

কুষ্টিয়া শহরতলির বারখাদা এলাকার প্রান্তিক গোখামারি সাজু শংকর জাতের একটি এঁড়ে গরু কিনেছিলেন ১ লাখ ২০ হাজার টাকায়। পাঁচ বছর ধরে পরম যত্নে লালনপালনের পর গরুটি এখন লম্বায় ৮ ফুট এবং উচ্চতায় সাড়ে পাঁচ ফুট, ওজন এবার ঈদে ষাঁড়টি ১০ লাখ টাকায় বিক্রি হবে। 

সাজু জানান, শখ করে ষাঁড়টির নাম দিয়েছেন কালো মানিক। অনেকে গরু দ্রুত মোটাতাজা করতে বিভিন্ন ওষুধ ও ফিড খাওয়ালেও তিনি এ ষাঁড়টিকে কখনোই ক্ষতিকারক কোনো কিছু খাওয়াননি। শুধু কাঁচা ঘাস, খেসারি, গম ও বিভিন্ন ডালবীজের খোসা ও চিটাগুড়ই গরুটির প্রিয় খাদ্য। 

বৃহদাকার এই ষাঁড়টি একনজর দেখতে এলাকার অনেকেই ভিড় করছেন সাজুর খামারে। সেখানে শহরতলির জুগিয়া এলাকার আব্দুল আলিম জানান, এত বড় আকারের গরু তিনি এর আগে কখনো দেখেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা