× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠাপুকুরে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ২২:৪৯ পিএম

মিঠাপুকুরে হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। প্রবা ফটো

মিঠাপুকুরে হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। প্রবা ফটো

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ১.৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মিঠাপুকুর থানা পুলিশ। শনিবার (৮ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটতকৃতরা হলেন, মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের দুলাল মিয়া (৪২) এবং কাফ্রিখাল ইউনিয়নের নুর ওরফে নুরু মিয়া (৫০)।

মিঠাপুকুর থানার উপপরিদর্শক মুনিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দিনাজপুর, লালমনিরহাট এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে মিঠাপুকুর উপজেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছে। এমন তথ‍্যে গোপন সংবাদের ভিত্তিতে জায়গীরহাটের কাফ্রিখাল ইউনিয়নের আলীরমোড়ের নুরু মিয়াকে ১ গ্রাম এবং লতিবপুর ইউনিয়নের দুলাল মিয়াকে ০.৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান,আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল (রবিবার) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা