× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় চায়ের দোকানে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ২২:৪৪ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৪ ০০:৫৫ এএম

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

পাবনার সদর উপজেলায় জহিরুল ইসলাম বাবু ওরফে ডাক বাবু নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদাহ নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল হক বাবু ওরফে ডাক বাবু উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর এলাকার আজাহার শেখের ছেলে। তিনি একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নলদাহ নতুন পাড়ার জামাল শেখের দোকানে চা পান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাথাড়ি গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, গুলি করে এক আওয়ামী লীগ নেতার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা