× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলার মাটিতে কুচক্রীদের কোনো ঠাঁই নেই : নৌপরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ২১:১৫ পিএম

দিনাজপুরের বিরল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বক্তব্য দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। প্রবা ফটো

দিনাজপুরের বিরল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বক্তব্য দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। প্রবা ফটো

‘প্রধানমন্ত্রী সবসময় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ পরিচালনা করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় তার একটি উজ্জ্বল উদাহরণ। জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা বর্তমান সরকারের মহানুভবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আগামীতে এই সহায়তার পরিধি আরও বিস্তৃত হবে।

আমরা ভাতের অধিকার, ভোটের অধিকার, বসতবাড়ির অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এত সব অর্জন একটি কুচক্রী মহল ভিন্নভাবে বিশ্লেষণ করছে। বাংলার মাটিতে কুচক্রীদের কোনো ঠাঁই নাই।’

শনিবার (৮ জুন) দিনাজপুরের বিরল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা ও দুঃস্থদের মধ্যে রিকশা-ভ্যান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। 

প্রতিমন্ত্রী আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি মৃতপ্রায় ও ভুতুড়ে মন্ত্রণালয় ছিল। মাত্র ৫ বছরের ব্যবধানে প্রধানমন্ত্রী এ মন্ত্রণালয়টিকে জীবন্ত করে তুলেছেন। জনগণের সেবার জন্য এই মন্ত্রণালয়কে তিনি সদা প্রস্তুত রেখেছেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রকাশ ঘটেছে। 

বিরল উপজেলা নির্বাহী অফিসার বহ্নিশিখার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ সবুজার সিদ্দিক সাগর, জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রমাকান্ত রায়, সদ্য নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, বিরল থানার ওসি গোলাম মাওলা, উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা