× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, গুলি

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ২১:১০ পিএম

সমাবেশের অনুমতি কেন্দ্র করে পুলিশের বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ। প্রবা ফটো

সমাবেশের অনুমতি কেন্দ্র করে পুলিশের বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ। প্রবা ফটো

কুষ্টিয়ার সদর উপজেলায় সমাবেশের অনুমতি কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সংঘর্ষে বিএনপির ১০-১২ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট সর্দার পাড়া এলাকায় এই সংঘর্ষ হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড ফাঁকা গুলি চালানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অনুমতি না নিয়েই কবুরহাট এলাকায় কর্মসূচির আয়োজন করে বিএনপি। সমাবেশে যোগ দিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিস্থলে আসতে থাকেন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশকে লক্ষ্যে করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়তে থাকে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

তবে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার দাবি করেন, কেন্দ্র থেকে নেতাদের একটি দল কুষ্টিয়ায় আসেন। তাদের নিয়ে পুলিশের মৌখিক অনুমতিতে শহরের নবীন টাওয়ারে এক সমাবেশের আয়োজন করেছিলাম। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে অনুষ্ঠান শুরু হওয়ার আগে পুলিশ আমাদের সমাবেশ বন্ধ করতে বলে। ছোট পরিসরে অন্য কোথাও করার জন্য বলা হয়। সেই মোতাবেক কবুরহাটে অবস্থিত যুবদল নেতা মজিদের বাড়িতে কেন্দ্রীয় নেতাদের নিয়ে যাই। সেখানেও পুলিশ গিয়ে নেতাকর্মীদের মারধর শুরু করে। এ সময় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে কয়েকটা ইট পাটকেল নিক্ষেপ করে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) পলাশ কান্তি নাথ বলেন, তারা অনুমতি ছাড়াই কর্মসূচি আয়োজন করেছিল। সেখানে পুলিশ দেখে বিএনপি নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যে ধরনের ব্যবস্থা প্রয়োজন ছিল তা নিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা