× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় কবরস্থান থেকে পাঁচ লাশের কঙ্কাল চুরি

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ২০:৫৯ পিএম

কবরস্থান থেকে কঙ্কাল চুরি। প্রবা ফটো

কবরস্থান থেকে কঙ্কাল চুরি। প্রবা ফটো

পাবনা সুজানগর উপজেলার চিনাখরা কবরস্থান থেকে পাঁচটি মরদেহের কঙ্কাল চুরি হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে চিনাখরা কেন্দ্রীয় গোরস্থানে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে বলে ধারনা এলাকাবাসীর।

শনিবার (৮ জুন ) দুপুরে পরিচ্ছন্ন কর্মীরা কবরস্থান পরিস্কার করার সময় বিষয়টি টের পান। পরে তারা কবরস্থান কমিটিকে জানান।

এই খবর ছড়িয়ে পড়ার পর কবরস্থানে স্বজনরা ভিড় করতে থাকেন। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এক স্বজন এরশাদ বলেন, এটা ভাবতেই অবাক লাগছে। এই কবরস্থানে আমার মায়ের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোররা। মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন,‌ রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই কঙ্কাল চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা