× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণের দাবি

নাটোর সংবাদদাতা

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ১৩:২৭ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২২ ১৪:৫৭ পিএম

অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরাম নাটোর শাখার সংবাদ সম্মেলন। প্রবা ফটো

অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরাম নাটোর শাখার সংবাদ সম্মেলন। প্রবা ফটো

২০২৫ সালের মধ্যে রাজনৈতিক দলগুলোতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে নাটোরে সংবাদ সম্মেলন করেছে অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরাম।

ফোরামটির রাজশাহী প্রকল্পের ক্লাস্টার সমন্বয়কারী শাহিনা লাইজুর সঞ্চালনায় মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে মূল প্রবন্ধ পাঠ করেন অপরাজিতা রাবিয়া বেগম। পাশাপাশি প্রকল্পের নানা বিষয় তুলে ধরেন অপরাজিতা প্রকল্প নাটোর জেলা শাখার সমন্বয়কারী মজিবুর রহমান। উপস্থিত ছিলেন অপরাজিতা রুবিয়া বেগম, রাশিদা বেগম, মর্জিনা বেগমসহ অনেকে।

সম্মেলনে বক্তারা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুচ্ছেদে রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় কমিটিসহ সব দলে ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতের কথা বলা হলেও এখনও কোনো দলই তা বাস্তবায়ন করতে পারেনি। তাই ২০২৫ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানান বক্তারা। এর বাস্তবায়নে নির্বাচন কমিশন জোরালো ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা।

তারা স্মরণ করেন, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৩০ সালের মধ্যে সব ক্ষেত্রে নারী অংশগ্রহণ ৫০শতাংশে উন্নীত করার অঙ্গীকার করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা