× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালীগঞ্জে ৬শ কৃষকের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১৭:০৫ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৪ ২০:৪৬ পিএম

শনিবার কালীগঞ্জে ৬শ কৃষকের মাঝে পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়। প্রবা ফটো

শনিবার কালীগঞ্জে ৬শ কৃষকের মাঝে পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়। প্রবা ফটো

ঝিনাইদহের কালীগঞ্জে পেঁয়াজ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।

শনিবার (৮ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ৬শ কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

২০২৪-২৫ জরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেয়াজ ও রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করে কৃষি অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানী। উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা