× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউপিডিএফের অবরোধ : ফের স্থগিত বাঘাইছড়ি উপজেলা নির্বাচন

রাঙামাটি প্রতিদেক

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১৬:৪৫ পিএম

 টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে ইউপিডিফ। প্রবা ফটো

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে ইউপিডিফ। প্রবা ফটো

দ্বিতীয় দফায় স্থগিত করা হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে। ফলে পূর্ব নির্ধারিত তারিখ আগামীকাল (৯ জুন) ভোট গ্রহণ হবে না। 

শনিবার (৮ জুন) দুপুরের পর প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও রাঙামাটির অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন।

সকাল থেকে সড়ক ও নৌপথ অবরোধ পালন করে ইউনাইটেড ডেমোক্র্যাটিক পিপলস পার্টি (ইউপিডিএফ)। দুপুরের পর তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।

অবরোধ চলাকালে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কসহ উপজেলার বিভিন্ন এলাকায় ইউপিডিএফকর্মী ও সমর্থকরা সড়কে টায়ার জ্বালায় ইউপিডিএফ কর্মীরা। অবরোধে সাজেক পর্যটনকেন্দ্রে প্রায় আড়াই শতাধিক পর্যটক আটকা পড়েছিল। অবরোধ প্রত্যাহার হওয়ায় পর্যটকরা গন্তব্য ফিরে গেছে।

সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা (জন) বলেন, ‘অবরোধের কারণে সাজেকে প্রায় আড়াই শতাধিক পর্যটক আটকা পড়ে ছিল। পরে দুপুরে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তারা সাজেক ছেড়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।’

আয়তনে সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়ি নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পাঁচজন ও নারী ভাইস চেয়ারম্যান দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে জনসংহতি সমিতির (এমএন লারমা) সমর্থিত বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা ঘোড়া প্রতীকে এবং ইউপিডিএফ-জেএসএস সমর্থিত প্রার্থী অলিভ চাকমা আনারস প্রতীকে লড়ছেন। 

ষষ্ঠ উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী– গত ২৯ মে তৃতীয় ধাপে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুর্যোগপূর্ণ পরিবেশে ওই দিন ভোটগ্রহণ স্থগিত করা হয়।

পরে ভোট গ্রহণের জন্য ৯ জুন নতুন তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। এজন্য প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। দুর্গম এলাকার বেশ কয়েকটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচন কর্মকর্তা ও সরঞ্জাম পৌঁছানো হয়েছে। এর মধ্যেই ভোটের আগের দিন সড়ক ও নৌপথ অবরোধ ডাক দেয় ইউপিডিএফ।

রিটার্নিং কর্মকর্তা ও রাঙামাটির অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘বৈরী আবহাওয়া ও আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের অবরোধের কারণে আইনশৃঙ্খলা অবনতির শঙ্কায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।’ 

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ১৮ই মার্চ পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে বাঘাইহাট থেকে বাঘাইছড়ি উপজেলা সদরে ফেরার পথে নয় কিলো নামক এলাকায় দুবৃর্ত্তদের ‘ব্রাশফায়ারে’ প্রিজাইডিং কর্মকর্তাসহ আটজন নিহত ও গুলিবিদ্ধ হয়ে ৩৩ জন নির্বাচন পরিচালনা কাজে নিয়োজিত কর্মী আহত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা