× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনাপোলে রাজস্ব কর্মকর্তাকে কুপিয়ে জখম

যশোর প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১১:৪২ এএম

আপডেট : ০৮ জুন ২০২৪ ১৮:০৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বেনাপোল বন্দরের ৩১ নম্বর কাঁচামালের মাঠে স্কেল মেশিনে (ওজন পরিমাপ যন্ত্র) বাড়তি সুবিধা না দেওয়ায় এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৭ জুন) রাত ৯টার দিকে বেনাপোল সীমান্তের পেচোর বাঁওড়ের এলাকায় এ ঘটনা ঘটে।

সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলাম নেত্রকোণা সদরের বাসিন্দা। বন্দরের ৩১ নম্বর কাঁচামালের মাঠে স্কেল মেশিন তদারকিতে দায়িত্বরত ছিলেন তিনি।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বন্দরের একটি প্রভাবশালী চক্র ৩১ নম্বর ফলের মাঠে পেশিশক্তি খাটিয়ে ওজন স্কেলে বাড়তি সুবিধা নিয়ে আসছিল। রাকিবুল ইসলাম ফলের মাঠের ওজন স্কেলের দায়িত্ব পাওয়ার পর চক্রটিকে সুবিধা দিতে অস্বীকার করেন। ফলে চক্রটির সঙ্গে প্রায় সময়ই গোলযোগ হতো। এমনকি বিভিন্ন সময়ে তাকে হুমকিধমকি দেওয়া হতো। একপর্যায়ে শুক্রবার রাত ৯টার দিকে রাফিউল তার বন্ধু সোরাবকে নিয়ে বেনাপোলের পেচোর বাঁওড়ে বেড়াতে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে প্রথমে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী রাফিউল ইসলাম বলেন, ‘শুক্রবার রাত ৯টার দিকে আমি ও আমার বন্ধু সোরাব মিলে একটি ভ্যানে করে বেনাপোলের পাশে পেচোর বাঁওড়ে বেড়াতে যাই। বাঁওড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে তিনজন এসে ভ্যানের ৫০ গজ দূরে দাঁড়ায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই একজন আমাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় আমার বন্ধু সোরাব ঠেকাতে গেলে আক্রমণকারী বলতে থাকে তুমি ঠেকাতে এসো না। সে আমার অনেক বড় ক্ষতি করেছে। তুমি এলে তোমাকেও কোপানো হবে। তখন সোরাব সেখান থেকে পালিয়ে যায়।’

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আবদুল হাকিম বলেন, ‘এ মুহূর্তে আমরা আমাদের অফিসারের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছি। তিনি সুস্থ হলে থানায় মামলা করা হবে। এ ছাড়া বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্তকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। তিনিও এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছেন।’

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা, কেন তাকে কুপিয়ে জখম করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের অভিযান চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা