× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বদলগাছীতে নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২৪ ২২:৪৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নওগাঁর বদলগাছীতে ছোট যমুনা নদী থেকে স্বাধীন নামের তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (৭ জুন) দুপুরে উপজেলার ডাকবাংলো মোড়ের সালকালি নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গত বুধবার (৫ জুন) দুপুর ১টায় ওই শিশু নিখোঁজ হয় বলে জানা যায়।

নিহত শিশু স্বাধীন জেলার ধামুইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের চকচৈতন‍্য গ্রামের জুয়েলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল থেকেই ভেসে থাকা মরদেহটিকে স্থানীয়দের অনেকেই অন্য কোনো প্রাণীর মরদেহ মনে করে। এদিন দুপুর ১টায় এলাকার নারীরা নদীর পাশে গেলে ভাসমান মরদেহটি দেখতে পায়। মহিলাদের কথা শুনে জেলেরা নদীতে নেমে শিশুর মরদেহটি নদীর পাড়ে তুলে আনে।

বিষয়টি থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় গনমাধ‍্যম কর্মীরা বিষয়টি সামাজিকমাধ্যম ও আশেপাশের বিভিন্ন এলাকায় খোঁজখবর করলে শিশুটির পরিচয় পাওয়া যায়।

শিশুর বাবা জুয়েল বলেন, ‘গত বুধবার দুপুরের দিকে আমার ছেলে নিখোঁজ হয়। স্বাধীনের বয়স ৩ বছর ২ মাস। নদীর পাশে আমার বাড়ি হওয়ায় ইসবপুর ব্রীজ পর্যন্ত অনেক বার নদীতে খুঁজেছি। না পেয়ে গত বৃহস্পতিবার এলাকায় মাইকিং করা হয়। হঠাৎ আজ বদলগাছী থেকে পরিচিত জনের মাধ্যমে জানতে পারি এখানে একটি শিশুর মরদেহ পাওয়া গেছে। এসে দেখি আমার ছেলের মরদেহ।’

এ ব‍্যপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘নিহত শিশুর মরদেহ পরিবার সনাক্ত করেছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা