× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে ভূমিসেবা সপ্তাহ শুরু শনিবার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ জুন ২০২৪ ০০:০৩ এএম

আপডেট : ০৭ জুন ২০২৪ ১১:০৯ এএম

চট্টগ্রামে ভূমিসেবা সপ্তাহ শুরু শনিবার

চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে ভূমিসেবা সপ্তাহ-২০২৪। শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম মহানগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হলে ভূমি সপ্তাহের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বুধবার (১২ জুন) ভূমিসেবাসংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি থাকবেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

বৃহস্পতিবার (৬ জুন) সংবাদ সম্মেলনে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইয়াছমিন পারভীন তিবরীজি এসব তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামসহ বিভাগের ১১ জেলার ১০৩ উপজেলা ভূমি অফিস, সার্কেল ভূমি অফিস এবং সব ভূমি অফিসে ভূমিসেবা সপ্তাহ পালিত হবে। ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ স্লোগানে এবারের ভূমিসেবা সপ্তাহ পালিত হবে। নাগরিকদের ভোগান্তিমুক্ত সেবা পাওয়ার সুবিধাগুলো সম্পর্কে জানাতে এ আয়োজন।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ১০টি স্টলের মাধ্যমে সেবাপ্রার্থীদের সেবা প্রদান করা হবে। এর মধ্যে জেলা প্রশাসনের এলএ শাখা সংশ্লিষ্ট সেবা, রেকর্ডরুমের খতিয়ান সরবরাহ-সংক্রান্ত সেবা, জোনাল সেটেলমেন্ট অফিস ও জেলা রেজিস্ট্রার অফিসের স্টল থাকবে। বাকি ছয়টি স্টলে মহানগরের ছয় সার্কেল ভূমি অফিস সম্পর্কিত সেবা প্রদান করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা