× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে জামানত হারালেন পরাজিত তিন প্রার্থী

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৬ জুন ২০২৪ ২৩:৫৯ পিএম

বরিশালে জামানত হারালেন পরাজিত তিন প্রার্থী

বরিশালের তিন উপজেলার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত ফিরে পাওয়ার শর্ত অনুযায়ী ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন দ্বায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা মোস্তফা ফেরদৌস। 

তিনি জানান, গত ৫ জুন বরিশালের বানারীপাড়া, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলায় ভোট হয়। তিন উপজেলায় চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান পদে ১২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী অংশগ্রহন করেন। নির্বাচন কমিশন নির্দেশনা অনুযায়ী নির্বাচনে অংশগ্রহনের পূর্বে চেয়ারম্যান প্রার্থীদের ১ লাখ ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ৭৫ হাজার টাকা করে জামানত দিতে হয়েছে। জামানত ফিরে পেতে নির্বাচনী আইনানুযায়ী প্রার্থীদের ভোটের ১৫ ভাগের এক ভাগ ভোট পেতে হবে। শর্ত অনুযায়ী ৩ প্রার্থী এক ভাগও ভোট পাননি, তাই তাদের জামানত বাজেয়াপ্ত হবে। 

প্রাপ্ত ভোটের হিসাবে দেখা গেছে বরিশালের উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার সকল প্রার্থী পড়া ভোটের এক ভাগের বেশি পেয়েছে। কিন্তু বানারীপাড়া উপজেলার দুই ভাইস চেয়ারম্যান ও এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এক ভাগের কম ভোট পেয়েছেন। তারা হলেন-শরীফউদ্দিন আহমেদ, ইকবাল হোসেন এবং নাজনীন হক। 

নির্বাচন কিমিশন সূত্রে জানাযায়, বানারীপাড়ায় ভাইস চেয়ারম্যান পদে ৬০ হাজার ৭৫৮ টি ভোট বৈধ হয়। শর্ত অনুযায়ী ১৫ ভাগের এক ভাগ ৪ হাজার ৫৫ ভোট পেতে হবে জামানত ফিরে পেতে। কিন্তু শরীফউদ্দিন আহমেদ পেয়েছেন ১ হাজার ৬৫১ ভোট, ইকবাল হোসেন ২ হাজার ১১৩ এবং নাজনীন হক ২ হাজার ৫০৩ ভোট পেয়েছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা