× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাছের ঘেরে বিশাল আকৃতির কুমির

শরীয়তপুর সংবাদদাতা

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ০৯:০৯ এএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২২ ১০:৫৮ এএম

উদ্ধার হওয়‍া কুমির। ছবি : প্রবা

উদ্ধার হওয়‍া কুমির। ছবি : প্রবা

শরীয়তপুরের গোসাইরহাটে ঘের থেকে বিশাল আকৃতির একটি কুমির উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলাওলপুর ইউনিয়নের পাজালকান্দি এলাকার একটি মাছের ঘের থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান বেপারী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় পাজালকান্দি গ্রামের খলিল কাজির মাছের ঘেরে শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় তারা একটি কুমির দেখতে পান। পরে এটি ধরতে ফাঁদ পাতেন তারা। একপর্যায়ে ফাঁদে আটকা পড়ে ৮ ফুট লম্বা কুমিরটি। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা আসেন।

পাজালকান্দি সমবায় সমিতির সভাপতি লিটন পাজাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কীভাবে এত বড় একটি কুমির এখানে এলো, সেটি নিয়ে আমরা এখন আতঙ্কে আছি। আমাদের বাড়ির পাশে ছোট একটি নদী, এতে তো কুমির থাকার কথা না। এ কুমিরটি সাধারণত খুলনা-বাগেরহাট এলাকায় দেখা যায়।’

আলাওলপুর ইউপি চেয়ারম্যান ওসমান বেপারী বলেন, উপজেলা প্রশাসনকে জানালে তারা সেটি নেওয়ার জন্য বন বিভাগকে জানায়। এটি নেওয়ার জন্য বন বিভাগের ঢাকার কর্মকর্তারা আসবেন। তবে বিষয় হলো, এটি খুলনা-বাগেরহাটের পানির কুমির। আর এই ঘেরের পাশে ছোট একটি নদী। কীভাবে এটি এলো এখন দেখার বিষয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা