মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৪ ২০:৪৯ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৪ ২১:১২ পিএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। এ ছড়া একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। বুধবার (৫ জুন) দুপুরে ওই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক।
পরিবেশ রক্ষায় কয়েক হাজার গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম দিনে বিভিন্ন প্রজাতির বেশ কিছু গাছ লাগানো হয়েছে। সেগুন, মেহগনি, কড়ই, কাঁঠাল, আম, চম্পা, কৃষ্ণচূড়া, নিমসহ বিভিন্ন জাতের কাঠ, ফলদ ও ওষুধি গাছের নাম আছে অগ্রাধিকার তালিকায়।
হুরাইন এইচটিএফ লিমিটেডের পরিচালক রাজিব দাস ও শিল্প পার্কের প্রধান প্রশাসনিক কাউসার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাইং জিএম সাজ্জাদ হোসেন, উইভিং জিএম জাহাঙ্গীর আলম, সাসটেইনেবিলিটি নাজমুল হোসাইন প্রমুখ।
পরে সংক্ষিপ্ত সমাবেশে অতিথিরা বলেন, যমুনা গ্রুপ দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠান সর্বদাই পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়। এ বিষয়ে কোনো আপস নেই। পরিবেশ ঠিক রাখা এবং উন্নত করার লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচিও পালন করি। গাছ রোপণ এর মধ্যে অন্যতম। আমরা ৫ হাজার গাছ মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে লাগানোর পরিকল্পনা নিয়েছি। প্রথম দিনে ১২০টি গাছ লাগানো হয়েছে।